২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ছিনতাইকারী গ্রেফতার, পুলিশ ইন্সপেক্টর আহত

রাজধানীর মগবাজার এলাকায় বিশাল সেন্টারের সামনে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার এবং একজন পুলিশ ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছে, পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 12:01 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

আহত পুলিশ কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর আতিকুর রহমান। ছিনতাইকারী দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বুধবার রাতে ছিনতাইকারীদের ছিনতাই কাজে বাধা দিতে গেলে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ ইন্সপেক্টরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সোহরাওয়ার্দি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।