২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার আলিশ্বরে সেনাবাহিনীর ১টি বিশেষ ট্রেনের ২টি বগি লাইনচ্যুত: ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আলিশ্বর রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে বুধবার সেনাবাহিনীর একটি পণ্যবাহী বিশেষ ট্রেনের বগির চাকা লাইনচ্যুত হয়ে ছয় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সকালে ট্রেনটির বগি দুটি লাইনচ্যুত হলে বিকেল ৪টা পর্যন্ত ছয় ঘন্টা ঢাকা - চট্টগ্রাম ও চট্টগ্রাম - সিলেট রুটের সকল ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে রেলওয়ের উদ্ধার কর্মীরা এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে আসলে বিকেল ৪টার পর ওই দু’টি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় ওই দুই রুটে চলাচলকারী সকল ট্রেন আটকা পড়লে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে লাকসাম জিআরপি থানার ওসি কিশোর কুমার ঘটনার সত্যতা স্বীকার করলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি।

অন্যদিকে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানার জন্যে লাকসাম ও কুমিল্লা রেলওয়ে স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।