২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ার জামায়াত নেতা নজির হত্যাকাণ্ড পরিকল্পিত: হোটেলের সঙ্গি মুহিবুল্লাহ গ্রেপ্তার

কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতের শামীম গেস্ট হাউসে সাতকানিয়া জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা নজির আহমদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা প্রকাশ করা হয়েছে। পুলিশ মনে করছে, নজির আহমদকে অপহরণ করে কক্সবাজার এনে হত্যা করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পুলিশ মঙ্গলবার গভীর রাতে নজির আহমদের হোটেলের সঙ্গি মুহিব্বুল্লাহকে চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে হত্যাকারী কিংবা হত্যাকারীদের একজন হিসেবে সন্দেহ করা হচ্ছে।

তাকে বুধবার বিকেলে কক্সবাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে দুপুরে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে খানেকায়ে হামেদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে নিহত নজির আহমদের নামাজে জানাযা শেষে লাশ সাতকানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। ওখানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শামীম গেস্ট হাউস থেকে মঙ্গলবার দুপুরে মাওলানা নজির আহমদের লাশ উদ্ধার করা হয়।