২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর রেলস্টেনে পরিত্যক্ত মালগাড়িতে আকস্মিক আগুন, মতিঝিলে যানজট

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বুধবার দুপুরে আকস্মিক এক অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে একটি পরিত্যক্ত মালগাড়ির কয়েকটি বগি পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

অগ্নিকাণ্ডের কারণে ব্যস্ততম মতিঝিল বাণিজ্যিক এলাকার কয়েকটি সড়কের যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলে পুরো এলাকায় দেখা দেয় ভয়াবহ যানজট।

দমকল বাহিনী জানায়, বেলা ১২ টা ১০ মিনিটে শুরু হওয়া ওই অগ্নিকাণ্ডে সাত নম্বর প্ল্যাটফর্মের একটি পরিত্যাক্ত মালগাড়ির কয়েকটি বগি পুড়ে যায়।

অগ্নি দূর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় আধ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।