২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলার গোসাই বাড়ী এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বুধবার ভোরে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নিহত সন্ত্রাসীর নাম জাকির হোসেন ওরফে জাকির।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাকির ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য গোসাই বাড়ী এলাকার একটি বাসার কাছে ভোররাতে পুলিশ পৌঁছলে জাকির তার সহযোগীসহ পুলিশের ওপর গুলিবর্ষন করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এসময় জাকির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরি শাটারগান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।