২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেল মজুদের অভিযোগে পরিবেশক সমিতির কেন্দ্রীয় মহাসচিবের ডিপো সিল

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে যশোরের অভয়নগর পুলিশ সোমবার রাতে নওয়াপাড়া পেট্রোলিয়াম ডিপোর ১৯ হাজার ৮২ লিটার তেল জব্দ করেছে এবং ডিপোর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ডিপোর মালিক সাজ্জাদুল করিম কাবুল জ্বালানি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় মহাসচিব এবং করিম গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বর্তমানে ডিপোর সকল কর্মচারি পলাতক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভয়নগরের পাঁচকবর নামক স্থানে অবস্থিত নোয়াপাড়া পেট্রোলিয়াম ডিপোতে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ খোঁজ খবর নিতে শুরু করে। সেখানে বর্তমানে ১৫ হাজার ৭৪৩ লিটার ডিজেল ও তিন হাজার ৩৩৯ লিটার কেরোসিন রয়েছে।

অভয়নগর থানার দারোগা সাবান আলী জানান, বিকেল থেকেই ওই ডিপোর তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

অবৈধভাবে তেল মজুদ করার দায়ে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ অংশীদারদের বিরুদ্ধে পহেলা মে মামলাটি দায়ের করা হয়।

কাবুল বর্তমানে লন্ডন অবস্থান করছেন। লন্ডন থেকে তিনি সেল ফোনে সাংবাদিকদের বলেন, তার কাছে লাইসেন্স রয়েছে। তাই তেলের মজুদ ও বিক্রিতে বাধা নেই।