কুমিল্লায় যুবকের জবাই করা লাশ উদ্ধার
কুমিল্লা সদর উপজেলার সাতওড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মঙ্গলবার সন্ধ্যায় কোতয়ালী থানা পুলিশ রানা খান (২০) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের একটি ধান ক্ষেতে রানা খান নামে ওই যুবকের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
হত্যার কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
এ ঘটনায় নিহত যুবকের পিতা জাহাঙ্গীর খান বাদী হয়ে জুয়েল নামে একজনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা দায়ের করেছেন।
