২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক ‘মে দিবস’ পালিত হচ্ছে

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার ঐতিহাসিক ‘মে দিবস’ পালিত হচ্ছে। এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2006, 09:44 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো’র হে মার্কেটে দৈনিক ১২ ঘন্টার পরিবর্তে আট ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের উপর পুলিশ গুলি বর্ষণ করে নিরীহ শ্রমিকদের হত্যার স্মরণে দিবসটি পালিত হয়ে আসছে।

দেশের বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থা শ্রমিকদের বৈধ অধিকার এবং চাকুরীর নিশ্চয়তার আহবান জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করছে ।

দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, মঞ্চ নাটক এবং থিয়েটার।