চিত্র অভিনেতা নওশাদ আত্মহত্যা করেছে
নগরীর মিরপুর থেকে পুলিশ শনিবার রাতে চিত্র অভিনেতা শামসুল হাসান (৪৫) ওরফে নওশাদের লাশ উদ্ধার করেছে।
নিহতের স্বজনরা জানান, স্বামী--স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ আরো জানায়, নিহতের ভাগ্নে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় নওশাদের আত্মহত্যার কারণ হিসেবে তার স্ত্রী রুবিনার নাম উল্লেখ করা হয়েছে।
