চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমরায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় মা ও তার দুই শিশু সন্তানসহ চারজন নিহত হয়েছে।
নিহতরা হল- ফারহানা আফরোজ (৩২), তার শিশু কন্যা নাহিদা (৮) এবং পুত্র রায়হান (৯) ও একজন অটো রিকশাচালক রবিউল হোসেন (২৫) ওরফে ভোলা মিয়া।
একটি সিএনজিচালিত থ্রি হুইলারে মা তার দু শিশুকে নিয়ে চট্টগ্রাম শহওে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পিএইচপি ঘাটের সামনে বিকেল সাড়ে ৪টায় থ্রি হুইলারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিক--আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত মা ও তার দুই শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
