হাইকোর্টে নূর, আওয়ামী লীগের আরো ৯ নেতা--কর্মীর আগাম জামিন মঞ্জুর
হাইকোর্টের একটি বেঞ্চ রোববার সাংসদ আসাদুজ্জামান নূর ও মির্জা আজমসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন।
বিচারপতি এমএ রশিদ এবং বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ অভিযুক্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শেষে আবেদনকারীরা মামলায় কেন নিয়মিত জামিন পাবেননা সে ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শানোর রুল নিশি জারি করে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে।
অভিযুক্তদের ব্যাপারে পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত এই জামিন আদেশ বলবৎ থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
আসাদুজ্জামান নূর, এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি জামিনের জন্যে রোব্বার হাইকোর্টে ব্যাক্তিগতভাবে উপস্থিত হন।
পল্টন থানা পুলিশ ২৩ এপ্রিল হরতাল চলাকালে পুলিশের কর্মকা-ে বাধা প্রদানের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
অ্যাড. আব্দুল মতিন খসরু আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন।
