২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪০

ঝিনাইদহে রোববার সকাল ও শনিবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নিহতের নাম মানিক শেখ (৪৬)। তার বাড়ি শৈলকূপা উপজেলার হাসনা ভিটা গ্রামে।

পুলিশ ও বাস যাত্রী সূত্র জানায় কুষ্টিয়া থেকে খুলনাগামী একটি বাস ( নম্বর ঢাকা জ--৩৭৩২) সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের ভাটই নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে উল্টে গেলে মানিক শেখ নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ২৫ জন। আহত দশজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঝিনাইদহ--মাগুরা সড়কের ইছাখাদা এলাকায় শনিবার রাতে একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন বাসযাত্রী আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।