২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাজাত উদ্দিন স্মৃতিপুরস্কার এর জন্যে রিপোর্ট আহবান

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন পুরস্কার ’০৫ প্রতিযোগিতার জন্যে রিপোর্ট আহবান করেছে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

চারণ সাংবাদিক মোনাজাতউাদ্দন স্মৃতি সংসদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিযোগিতার আহবান জানিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে ২০০৫ সালে জাতীয় বা আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত গ্রামীণ পর্যায় থেকে তৈরী করা ১০টি অনুসন্ধানী প্রতিবেদনের এক সেট এবং রিপোর্টার ও পত্রিকার নাম বাদ দিয়ে তিন সেট কম্পোজ করা কপি কপি পাঠানোর অনুরোধ করা হয়েছে। রিপোর্ট পাঠানোর শেষ তারিখ ২০ মে। পুরস্কারের মূল্যমান ২৫ হাজার টাকা, একটি ক্রেস্ট এবং  একটি সম্মাননাপত্র দেওয়া হবে। পুরস্কার বিজয়ী সাংবাদিকের নাম ২৭ জুন পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।