টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা রেলক্রসিং-এ শনিবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, সরাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশী মোহন মন্ডল (৫০) ও তার আত্মীয় (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল নিয়ে রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
