২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে অস্ত্রসহ চারজন ট্যাক্সিক্যাব ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

গ্রেপ্তারকৃতরা হলো--সুজন ওরফে সাগর (৩০), সোহেল ওরফে শহীদ (২৩), রিয়াজ (২৫) এবং মাহাবুব (২২)। তাদের সবার বাড়ি পিরোজপুর, বরগুনা এবং মাদারীপুরে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা সাভারের বিশমাইল থেকে চালকসহ হলুদ রংয়ের একটি ট্যাক্সিক্যাব (ঢাকা মেট্রো-প-১৪-১৩৬৫) ছিনতাই করে উত্তরার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে আশুলিয়ার কাছে এসে ছিনতাইকারীরা ট্যাক্সিচালক কামরুল খাঁ (৩৫)কে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গাড়ি থেকে ফেলে দেয়।

সাভার থানা পুলিশ ট্যাক্সি ছিনতাইয়ের বিষয়টি উত্তরা থানা পুলিশকে অবহিত করলে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ট্যাক্সিসহ ওই চার ছিনতাইকারীকে আব্দুল্লাহপুরের হাজী জেনারেল স্টোরের সামনে থেকে গ্রেপ্তার করে।

এসময় ছিনতাইকারীদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয় সেগুলো হলো--একটি রিভলবার, একটি চাপাতি এবং দুইটি বড় ছোরা।

এ ব্যাপারে উত্তরা থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।