২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের খারাংখালী এলাকায় পাওনা টাকা আদায় নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এলাকাবাসী জানায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খারাংখালীর আবদুস সালাম (৩০) ও দিলদার আহমদের (২৫) তর্কাতর্কি শুরু হয় এবং পরে তা দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের দা’র কোপে দিলদার আহমদ ঘটনাস্থলেই প্রাণ হারায়।

সংঘর্ষে আরো ৫ জন আহত হয়। তাদের মধ্যে শাহআলম (২৭) ও আবদুল্লাহকে (৪০) কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা  হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।