২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জে শুক্রবার জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছে। জেলার করিমগঞ্জ উপজেলার রাজকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

পুলিশ জানায়, করিমগঞ্জ উপজেলার রাজকান্তি গ্রামের হুমায়ুনের সাথে একই গ্রামের ইব্রাহিমের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ হয়। শুক্রবার সকালে ইব্রাহিম বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে হুমায়ুন এবং ইব্রাহিমের দুদল দেশীয় ধারালো অস্ত্র  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।