২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির পাহাড়ে অস্ত্রসহ ৪জন আটক

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম অঞ্চল থেকে সেনা সদস্যরা অস্ত্রসহ চারজন সন্ত্রাসীকে আটক করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে  সেনা সদস্যরা লংগদু উপজেলার দুর্গম করইল্লাছড়ি জয়সনে কারবারী পাড়া নামক পাহাড়ে অভিযান চালায়। সেখানে সন্ত্রাসীদের একটি আস্তানা থেকে দুটি এলজি বন্দুকসহ হাতেনাতে আটক করা হয় চার পাহাড়িকে। একই সঙ্গে উদ্ধার করা হয় চুক্তির পক্ষের একটি গ্রুপের চাঁদা আদায়ের রশিদ বই।

জানা যায়, আটককৃতরা হচ্ছে, বাবুল চাকমা (৩৫), সুবিনয় চাকমা (২৫), স্মৃতিময় চাকমা (৫৫) এবং বিনয় চাকমা (২৮)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেনা সদস্যরা তাদের জিজ্ঞসাবাদ করছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হবে।