সিট বন্টনকে কেন্দ্র করে মিটফোর্ড হাসপাতালের ছাত্রদল সভাপতি- সেক্রেটারি সংঘর্ষ
মিটফোর্ড হাসপাতালে ডাক্তারদের জন্য নির্ধারিত আবাসিক হোষ্টেলের সিট বন্টনকে কেন্দ্র করে হাসপাতালের ছাত্রদল শাখার সভাপতি ও সেক্রেটারি গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতাল প্রাঙ্গনে সংঘর্ষ বাঁধে ।
এসময় উভয় পক্ষই ধাওয়া ও পাল্টা ধাওয়া চালায় । এক পর্যায়ে দুই- তিনটি ককটেল বিষ্ফোরিত হলে এলাকার দোকানপাট সব বন্ধ হয়ে যায় । এই বিষ্ফোরনে ডেইলি ষ্টারের মিটফোর্ড হাসপাতালের প্রতিনিধি রাজিব হোসেন আহত হন ।
সূত্রে জানা যায় মিটফোর্ড হাসপাতালের ছাত্রদল সভাপতি আরিফ রহমান আরিফ ও সেক্রেটারি মনোয়ার সাজ্জাদের মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের ডাক্তারদের জন্য নির্ধারিত আবাসিক হোষ্টেলের সিট বন্টনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় । পরে উভয়ের সমর্থকরা সাড়ে নয়টার দিকে একে অন্যের উপর চড়াও হয় ।
তবে মিটফোর্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
