পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে ভিক্ষু সংঘ
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে ৩ এবং ১৬ এপ্রিল আদিবাসীদের ওপর বর্বরতার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
সংগঠনের সভাপতি ভদন্ত সুমনালঙ্কার মহাথেরো বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মাইসছড়ি বৌদ্ধ অনাথাশ্রমে হামলা, বৌদ্ধ ভিক্ষুদের নির্যাতন, পার্বত্য জনগণকে ধর্ম পালনে বাধা দান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের মদদে তাদের জমি বেদখলসহ পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের সকল ঘটনার নিন্দা জানান।
তিনি বলেন, সততার জন্যে সবার কাছে শ্রদ্ধার পাত্র বৌদ্ধ ভিক্ষুরা খাগড়াছড়ি জেলা প্রশাসক হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করতে তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও পার্বত্য জনগণের জরুরি প্রয়োজনের বিষয়গুলো পাশ কাটিয়ে যায়।
সংগঠনের সভাপতি সংবাদ সম্মেলনে তার অভিমত ব্যক্ত করে বলেন, ‘মাঝারি পর্যায়ের বৌদ্ধ ভিক্ষুদের খুন করে লাশ গুম করে ফেলা হবে’-- এমন গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
বৌদ্ধ ভিক্ষুরা সুশীল সমাজ ও জনগণের মাধ্যমে মাইসছড়ি বৌদ্ধ আশ্রমের জমি অধিগ্রহণ এবং এ ব্যাপারে আইনি সহায়তা, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্যে ক্ষতিপূরণ ও পুনর্বসানের ব্যবস্থা করা এবং আদিবাসী দুই নারীকে ধর্ষণকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অনুসন্ধানের নামে বৌদ্ধ ভিক্ষুদের হয়রানি বন্ধের দাবি জানান।
বৌদ্ধ ভিক্ষুরা মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার ও বিচার প্রর্থনা করেন।
