পুলিশ পাহারা সত্ত্বেও মৎস্য ও পশু সম্পদ সচিবের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা
পুলিশি পাহারা সত্ত্বেও নগরীতে বুধবার রাতে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিবের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।
পুলিশের গাড়ির কয়েক গজ দুরে বোমাটি বিস্ফোরণ হয়। তবে সচিব কামরুল ইসলাম অক্ষত রয়েছেন।
পুলিশ জানায়, খুলনা সার্কিট হাউজ থেকে সচিবকে নিয়ে নিউমার্কেট এলাকায় তার বাসার দিকে আসার সময় রাত ৮টার দিকে সঙ্গীতা সিনেমা হলের কাছে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ পাহারায় সচিব নিরাপদে বাড়ি পৌঁছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
কয়েকদিন আগে নগরীতে র্যাবের একটি টহল গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছিল।
পুলিশের ধারণা নিষিদ্ধঘোষিত চরমপন্থি গ্রুপ জনযুদ্ধ এ হামলা চালিয়েছে।
