২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র শুরা সদস্য খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার

রাজধানীর ডেমরা এলাকা থেকে র্যাব সদস্যরা বুধবার ভোরে নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র মজলিস এ শুরা’র অন্যতম সদস্য খালেদ সাইফুল্লাকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

র্যাব সূত্র জানায়, অভিযানকালে খালেদের স্ত্রী, তিন কন্যা এবং ভাইকেও গ্রেপ্তার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ডেমরা এলাকায় ভোর ৪টা ২০ মিনিটে অভিযান চালিয়ে খালেদ সাইফুল্লাহকে পরিবার-পরিজনসহ গ্রেপ্তার করে।

খালেদ সাইফুল্লাহ ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অন্যতম অভিযুক্ত এবং ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি।