মানব পাচারকারী চক্রের সদস্য অভিযোগে বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে মোজাম্বিক পুলিশ
মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় নগর নামপুলার আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য অভিযোগে সেদেশের পুলিশ এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।
এমাসের শুরুর দিকে ওই ব্যক্তি মোট ৬৬জন বাংলাদেশীকে সেদেশে পাচার করে।
দৈনিক “নোটিসিয়াস”এ প্রকাশিত মাপুতো নামপুলার প্রাদেশিক এটর্নী আলবার্তো পাওলোর উক্তি উদ্ধৃত করে অল আফ্রিকা জানায়, আব্দুল সাত্তার মিয়া নামের ওই বাংলাদেশী পুলিশ সেলে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
“সে বর্তমানে একটি পুলিশ কারাগারে রয়েছে কারন প্রাদেশিক বিচার বিভাগ তার কাছ থেকে এ হীন কার্যক্রমের আদ্যপান্ত জানতে চায়।
“তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অবৈধ অভিবাসন সম্পর্কে অনেক কিছু জানা জাবে বলে আমরা বিশ্বাস করি”, পাওলো বলেন।
