২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর জেনারেল হাসপাতালে মোমবাতি ও টর্চের আলোতে অপারেশন

বিদ্যুতের লোড শেডিং এর কারণে সোমবার ফরিদপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে মোমবাতি ও টর্চের আলোতে একটি সিজারিয়ান অপারেশন হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সূত্র জানায়, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদর বেড়া গ্রামের লিপি বেগমের সিজারিয়ান অপারেশনের সময় জেনারেল হাসপাতালে বিদ্যুত চলে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা লিপি বেগমের স্বামী মিজানুর রহমানকে জেনারেটর চালানোর জন্যে ডিজেল কিনে আনতে বলেন।

রোগীর স্বজনরা অনেক চেষ্টা করেও ডিজেল আনতে ব্যর্থ হয়। অবশেষে দুটি মোমবাতি ও টর্চ জ্বেলে সফল অপারেশনে লিপি বেগম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।