সিএমপির ডিসি হুমায়নকে বদলি
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ১৬ এপ্রিল সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সদরদপ্তর) হুমায়ন কবীরকে ডিএমপি সদর দপ্তরে বদলি করা হয়েছে।
বদলির আদেশটি রোববার দুপুরে সিএমপিতে পৌঁছে। ডিসি কবীর সাংবাদিকদের ওপর হামলার দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনার মাজেদুল হক বদলি আদেশের কথা স্বীকার করলেও হামলার ঘটনার সাথে বদলির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন।
তাকে দিয়ে চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হল। এর আগে বন্দর থানার ওসি আকবর আলী খান, সার্জেন্ট আনোয়ার এবং অ্যাসিসট্যান্ট কমিশনার এনামুল কবীরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
চট্টগ্রামে ১৬ এপ্রিল বাংলাদেশ - অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট চলাকালে পুলিশি হামলায় ২০ সাংবাদিক আহত হয়।
