২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে মানবাধিকার পরিষদের সদস্য পদ না দিতে জাতিসংঘের প্রতি আহ্বান

বাংলাদেশকে আন্তর্জাতিক মানবাধিকার পরিষদের সদস্য পদ না দিতে একটি আঞ্চলিক মানবাধিকার গোষ্ঠী জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পাশাপাশি গোষ্ঠীটি চলতি বছরের ৯ মে’র নির্ধারিত নির্বাচনের সময় বাংলাদেশকে প্রত্যাখ্যান করতে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায়।

এশীয় মানবাধিকার কমিশন (এএইচআরসি) জানায়, বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনকারী ভয়ংকর এক দেশ হওয়ায় নতুন ৪৭ সদস্য বিশিষ্ট পরিষদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে।

অলাভজনক আঞ্চলিক প্রতিষ্ঠান এএইচআরসি এশিয়ার মানবাধিকার ইস্যুগুলো পর্যবেক্ষণ করে থাকে। হংকংভিত্তিক এ প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।

এএইচআরসি এক বিবৃতিতে জানায়, নির্বিচারে গণগ্রেপ্তার ও আটক, নির্যাতন, ধারবাহিকভাবে বিচারবহির্ভূত হত্যাকা-, নারীদের অধিকার লঙ্ঘন, দুর্নীতিগ্রস্ত ও পরাধীন বিচার বিভাগ, অপরাধীদের দ- থেকে অব্যাহতি প্রদানের কারণে বাংলাদেশে মানবাধিকার ব্যাপকভাবে ক্ষুণœ হয়েছে।

বিবৃতিতে সম্প্রতি বাংলাদেশে দু’টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে, ২০০৬ সালের ২ মার্চ থেকে ৫ মার্চের মধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে দশ হাজারের বেশি লোক গ্রেপ্তারের ঘটনা। গরীব লোকজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিষ্ঠার পর থেকে ক্রসফায়ারের নামে বিশেষ এ বাহিনীর হাতে ২০৪ জন প্রাণ হারিয়েছে। বেসরকারি হিসেবে র্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর হাতে ক্রসফায়ারসহ অন্যান্য নামে বিচারবহির্ভূতভাবে কেবলমাত্র ২০০৫ সালেই হত্যা করা হয়েছে ৩৪০ জনকে।

এতে প্রশ্ন তুলে বলা হয়, এসব হত্যাকা-ের জন্য প্রশাসনিক অথবা বিচার বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে দেশে বিচারবহির্ভূত হত্যাকা-ের জন্য মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়, সে দেশ কি জাতিসংঘের সর্বোচ্চ মানবাধিকার কমিশনের সদস্য পদ পাওয়ার যোগ্য?