২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্চনার অভিযোগে শিক্ষকের অপসারণ দাবিতে অবস্থান ধর্মঘট

ছাত্রী লাঞ্চনার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষক নুরুল আমিনের অপসারণ দাবিতে বিভাগীয় শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠন শনিবার ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

সূত্র জানায়, উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের দুপুর ১২টা ১০--এর সবগুলো বাস চলাচল বন্ধ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে তারা ফিরে যায়।

চারটি আবাসিক ছাত্রী হলের শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ এবং ছাত্রলীগও একই দাবিতে ক্যাম্পাসে পৃথক মিছিল সমাবেশ করে।

এদিকে অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডীন ড. আবুল হাশেম বলেন, তদন্ত শেষে আমরা অতিদ্রুত রিপোর্ট জমা দেব।