কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ৬ ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা থেকে শনিবার অবৈধ অনুপ্রবেশের দায়ে বিডিআর সদস্যরা ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে।
ভোর ৩টার দিকে আটককৃতদের মধ্যে দুই মহিলা ও দুই শিশুও রয়েছে। তারা সকলে একই পরিবারের সদস্য বলে বিডিআর সূত্র জানায়।
বিডিআর জানায়, জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তে ৯৮৭ আর্ন্তজাতিক পিলারের পাশ দিয়ে বাংলাদেশের কাজিয়ার চর গ্রামে অবৈধ অনুপ্রবেশের সময় বিডিআর ধলডাঙ্গা বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো-- ভারতীয় নাগরিক কহিনূর (৪০) এবং তার মেয়ে লাইলী (২০), শাহিনূর (১০) ও পারভীন (৬) ও তার নাতনী মরিয়ম (৪) ও কাজল (ছয় মাস)।
সীমান্ত সূত্র জানায়, বিডিআর--এর হাতে আটককৃতরা বাংলা ভাষাভাষি। দিল্লির একটি বস্তির অধিবাসী ওই ভারতীয় নাগরিকরা বিএসএফ’র লোটাফেলা ক্যাম্পের পাশ দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিএসএফ তাদের পুশইন করেছে বলে ধারণা করা হচ্ছে।
