যাত্রাবাড়িতে পোশাক কারখানায় অগ্নিকা- আতঙ্ক, আহত ১০
রাজধানীর যাত্রাবাড়ি এলাকার এক পোশাক কারখানার আয়রন কক্ষে শনিবার অগ্নিস্ফুলিঙ্গের ঘটনাকে অগ্নিকা- মনে করে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
দমকল বাহিনী সূত্রে জানা যায়, যাত্রাবাড়ি এলাকার সামাদ সুপারমার্কেটের মেগা টেক্সটাইল গার্মেন্টসে এ ঘটনাটি ঘটে।
দমকল বাহিনীর এককর্মী জানান, ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু কোন অগ্নিকা-ের ঘটনা না ঘটায় তারা ফিরে এসেছে।
আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
