মোহাম্মদপুরের আদাবরে দুর্ধর্ষ চুরি
মোহাম্মদপুরের আদাবর ৬ নম্বর সড়কের প্রিন্স টাওয়ারে শুক্রবার রাতে জানালার গ্রিল কেটে চোরেরা প্রায় ৩০ ভরি ¯¦র্ণ ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রিন্স টাওয়ারের দোতালায় আক্তারুজ্জামান পরিবার নিয়ে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকেন। শুক্রবার সন্ধ্যার পরে তার বাসায় কেউ ছিলো না। আনুমানিক রাত ৮ টার দিকে চোরেরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং উল্লেখিত মালামাল চুরি করে। রাত ৯ টার দিকে বাসায় ফিরে আক্তারুজ্জামান বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখেন, বাসার ভেতরের আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে চোরেরা স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে গেছে।
থানায় এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে আক্তারুজ্জামান জানান।
আদাবরের ওই এলাকায় এ রকম ঘটনা আরো কয়েকটি ঘটেছে বলে আদাবর থানার দ্বায়িত্বরত সাব ইনেসপেক্টর আনিসুর রহমান বিডিনিউজকে জানান।
তিনি বলেন, আমরা সোর্স লাগিয়েছি। পুলিশ নিয়মিত টহলও দিচ্ছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
