নড়াইলের চিত্রা নদীতে ডুবে যাওয়া বরযাত্রীবাহী বাস থেকে ১৩টি লাশ উদ্ধার, নিখোঁজ ৩০
নড়াইলের চিত্রা নদীতে ডুবে যাওয়া বরযাত্রীবাহী বাসটি থেকে উদ্ধার কর্মীরা শনিবার ভোর পর্যন্ত ১৩টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ৩০ জন।
উদ্ধার কর্মীরা জানায়, ভোর আড়াইটার দিকে তারা বাসটি উদ্ধার করে। বাসটিতে আর কোন লাশ না পাওয়ায় তারা উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। বাকি লাশগুলো জোয়ারের পানিতে ভেসে গেছে বলে তারা ধারণা করছে।
উদ্ধারকৃত ১৩টি লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইলে শুক্রবার বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চিত্রা নদীর গভীরে তলিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ৫০ জন যাত্রী ছিলো।
