জাবি'তে নাট্যতত্ত্ব বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক - শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রথম পর্বে ছিলো সংক্ষিপ্ত পরিচিতি, স্মৃতিচারণ, প্রাক্তন ও বর্তমানদের বিতর্ক এবং মধ্যাহ্নভোজ। দ্বিতীয় পর্বে মন্তব্য লিখন, ফান বক্স ও র্যাফেল ড্র, ভিডিও ক্লিপ প্রদর্শনী, সঙযাত্রা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক -- কর্মচারীদের সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।
১৯৮৬ সালে কলা ও মানবিক অনুষদের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা হয়।
