ব্যাংককে সংস্কৃতি প্রতিমন্ত্রীর পায়ে অস্ত্রপচার সম্পন্ন
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমানের ডান পায়ের হাটুঁ ও হাঁটুর নিচের অংশে মঙ্গলবার অস্ত্রপচার করা হয়।
ব্যাংকক থেকে টেলিফোনে প্রতিমন্ত্রীর মেয়ে স্থপতি নূজহাত জেরীন জানান, স্থানীয় সময় রাত ৯.০০ টা থেকে রাত দেড়টা পর্যন্ত অপারেশন করা হয়।
প্রতিমন্ত্রী বর্তমানে হাসপাতালের পোস্ট অপারেটিভ কেয়ারে রয়েছেন। প্রতিমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
ময়মনসিংহের ভালুকায় এক সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান আহত হন।
