যশোরে মিলের ফিতায় জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু
যশোর শহরে একটি কৃষি মেশিনারির ফিতায় জড়িয়ে বুধবার বেলা ১২টার দিকে শাহানারা (৩২) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি শহরতলীর চাঁচড়ায়। তার স্বামীর নাম পান্নু মিয়া। এ ঘটনার পর মিল মালিক ওমর ফারুক পলাতক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের চাঁচড়া মোড়ে অবস্থিত জনতা কৃষি মেশিনারিতে কর্মরত শাহানারা নারকেল খোসা দিয়ে দড়ি তৈরির সময় ফিতায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
