স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠিত
স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত এক সভায় কিশোর ক্লডিয়াসকে আহ্বায়ক করে ১২ সদস্যর এই কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক মুজতবা আহমেদ মুরশেদ।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন-- যুগ্ম আহ্বায়ক মো. ফজলে এলাহী সবুজ, সদস্য সচিব মো. মিজানুর রহমান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক খান মো. আরিফুর রহমান পলাশ, সহ--সাংস্কৃতিক সম্পাদক শাম্মী আখতার হ্যাপী, দফতর সম্পাদক মো. মুক্তাদির রশিদ রোমিও এবং সদস্য রেশমী নন্দি, তনিমা ইসলাম প্রভা, আরিফুল হক বিপুল, মো. আখতারুজ্জামান রঞ্জু, সুরাইয়া পারভীন রিমি ও হাসিফ মাহমুদ শাহ সৌরভ।
