সুন্দরবনে বাঘের আক্রমণে মংসজীবী নিহত
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন তেলকুমড়ো এলাকায় বাঘের আক্রমণে রতন খাঁ (৬০) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছে।
বনকর্মীরা মঙ্গলবার তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বন বিভাগ সূত্র জানায়, সোমবার ভোরে জ্বালানী কাঠ সংগ্রহের জন্য নৌকা থেকে বনে নামলে বাঘ রতন খাঁর ওপর হামলা চালায় এবং তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়।
সহকর্মীরা তাকে উদ্ধারে ব্যার্থ হয়ে বন বিভাগকে খবর দিলে মঙ্গলবার সকালে বনের গভীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রতন খাঁর বাড়ি শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।
