শ্রীমঙ্গলে বজ্রপাতে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে মাঠে ধান কাটার সময় মঙ্গলবার দুপুরে বজ্রপাতে উপরু মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত উপরু মিয়া সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মতিউল্ল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, স্থানীয় হাইল হাওরে ধান কাটার সময় দুপুর ৩টার দিকে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
