২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

পাবনা ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়া এলাকায় মঙ্গলবার সকালে একটি দ্রুতগামী বাসের চাপায় আবুল হোসেন নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পুলিশ জানায়, সদর উপজেলার মালিগাছা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল হোসেন সকাল নয়টার দিকে ওই সড়ক দিয়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।