২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহিদপুর সীমান্তে রোববার ভোরে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহতরা হচ্ছে- পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের বশির (২০) ও ডাক্তারপাড়ার তোফাজ্জল (১৮)।

বাংলাদেশ রাইফেলস এর ৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান জানান, খুব ভোরে সীমান্ত সংলগ্ন এলাকায় কৃষিকাজ করার সময় ভারতের নূরপুর ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদেরকে ভারতের অভ্যন্তরে ডেকে নিয়ে গিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে বিডিআর এর পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।