২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন

সিরাজগঞ্জ আদালত স্কুল ছাত্রকে হত্যার দায়ে রোববার ১২জনকে যাবজ্জীবন কারাদ-সহ প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রাফি ইমাম রোববার দুপুরে সিরাজগঞ্জের জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

দ-প্রাপ্তরা হলো--আবদুল খালেক, আবু সাইদ, ইকবাল হোসেন, তৌহিদুল ইসলাম, আমির আলী, মো. শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, কবির হোসেন, জহুরুল ইসলাম, ইসমাইল হোসেন ও পলাশ। এরা সকলেই সদর উপজেলার মোরগ্রামের বাসিন্দা।

২০০১ সালের ২ জুলাই সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মো. লিয়াকত আলী মাস্টারের ছেলে ইউসুফ আলী (১৭) কে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে।

পরে নিহতের বাবা ২৭ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০০৩ সালের ৩০ নভেম্বর মামলার চার্জশিট দাখিল করেন।

বিচারক ২১ জনের সাক্ষ্য প্রমান গ্রহণের পর এই রায় প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে অন্য ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতে বাদিপক্ষের উকিল হিসেবে ছিলেন এপিপি আবু সামা ও আসামীপক্ষের উকিল হিসেবে ছিলেন ছানোয়ার হোসেন।