২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সংঘর্ষে নিহত ১, আহত ১০

নওগাঁর মহাদেবপুর উপজেলার চককন্দুরপুর গ্রামে বোরো ক্ষেত থেকে আগাছা কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ প্রিতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

চককন্দুরপুরে শনিবার রাত নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জহিরউদ্দিন (৫৫) চিকিৎধীন অবস্থায় মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার ভোরে মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত জহিরউদ্দিনের ছেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য প্রতিবেশী আলাউদ্দিনের বোরো ক্ষেত থেকে আগাছা কেটে আনে। এ নিয়ে বিবাদের এক পর্যায়ে সালিশ বসে। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহত ১০ জনই মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে জহিরউদ্দিনের ছেলে বাদি হয়ে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।