এক সপ্তাহেও ঢাবি’র মৎস্যবিজ্ঞান বিভাগের অচলাবস্থা কাটেনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগে এক সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। গত এক সপ্তাহে বিভাগে কোনো শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম অনুষ্ঠিত হয় নি। বিভাগীয় শিক্ষক মামুন চৌধুরীর অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অষ্টম দিনে বিভাগে কোনো ক্লাশ বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল এগারটায় উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং সাড়ে এগারটায় তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি দিয়েছে।
রোববার দুপুর বারটায় শিক্ষার্থীদের সাথে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক কাউসার আহমেদ, সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, প্রভাষক রোকনুজ্জামান, কানিজ ফাতেমা ও সহকারী প্রক্টর মামুন আহমেদের বৈঠক হয়। এসময় বিতর্কিত শিক্ষক মামুন চৌধুরী চতুর্থ বর্ষের কোন ক্লাশ এবং পরীক্ষা নেবেননা এই প্রস্তাবে শিক্ষকবৃন্দ ও প্রশাসন রাজি হলেও শিক্ষার্থীরা তাকে অপসারণের দাবিতে অনঢ় থাকে এবং তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানায়।
