জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জয়পুরহাট জেলার কোমরগ্রামের ভুতপাড়ার জয়পুরহাট - বগুড়া মহাসড়কে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তি জেলার কড়ই গ্রামের মানিক হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দেলোয়ার ব্যক্তিগত কাজে বটতলী বাজারে যাচ্ছিল। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
