জাবিতে সাংবাদিকদের জন্যে ৩ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্যে শনিবার থেকে তিনদিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক কেন্দ্রে শনিবার সকাল ১০টায় উপ - উপাচার্য অধ্যাপক মো.এনামুল হক খান কর্মশালার উদ্বোধন করেন। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (জাবিসাস) উপদেষ্টা অধ্যাপক এটিএম আতিকুর রহমান এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক এম অলিউর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগিতায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন জাতীয় সংবাদপত্র এবং সংবাদসংস্থার ২৫ জন সাংবাদিক অংশ নেন।
