২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭

গাজীপুরে পৃথক চারটি দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা--ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী আনারকলি সিনেমার সামনে ঢাকাগামী বাসের চাপায় মুসলেম উদ্দিন (২৪) নামের এক যুবক নিহত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

অপর তিনটি দুর্ঘটনা ঘটে শুক্রবার। ওইদিন সকাল ১১টার দিকে গাজীপুর সদরের শিমুলতলী এলাকায় শিমুলতলী--রাজেন্দ্রপুর সড়কে একটি যাত্রীবাহী টেম্পু পেছন থেকে এক ব্যক্তিকে ধাক্কা দিলে তার কোলে থাকা তিন বছরের শিশু অপূর্ব রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া ওইদিন দুপুরে নবীনগর--কালিয়কৈর সড়কের জিরানিবাজারে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কোচ একটি টেম্পুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দিলে অজ্ঞাত পরিচয় এক যাত্রী (৩৫) নিহত এবং আরও সাতজন আহত হয়।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় এক ব্যক্তি (৪০) নিহত হয়।