বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে নতুন শিপিং লাইন
দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে জাহাজ চলাচল শুরু করেছে।
শনিবার প্রাপ্ত এক বার্তায় জানা যায়, দ. কোরিয়ার হানজিন শিপিং এবং সিঙ্গাপুরের সী কনসোর্টিয়াম চারদিনে একবার করে মোট পাঁচটি জাহাজ পরিচালনা করবে। জাহাজগুলো সিঙ্গাপুর থেকে যাত্রা করে মালয়েশিয়ার পোর্ট ক্লাঙ হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।
হানজিন শিপিং দ. কোরিয়ার হানজিন গ্রুপের একটি প্রতিষ্ঠান। দ. কোরিয়ার শীর্ষস্থানীয় বিমান পরিবহন কোরিয়ান এয়ারও এ গ্রুপের আওতাভুক্ত।
