জনবল সংকটে পরিবেশ অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যহত
জনবল সংকটে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের এগার হাজার ফাইল আটকে গেছে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। তিনজন পরিদর্শক দিয়ে চলছে ঢাকা ডিভিশনের ১৪ টি জেলার কার্যক্রম ।
মানব দেহের জন্য ক্ষতিকারক এবং পরিবেশ দুষিত করতে পারে যেমন, নদী নালা, খাল-বিলের পানি পরীক্ষাসহ গার্মেন্টস, টেক্্রাইল , বিভিন্ন খাদ্য দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান, কলকারখানা ও যানবাহনের গ্যাস, ধুয়া পরীক্ষা করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের।
ঢাকা ডিভিশনের উপ-পরিচালক মাহমুদ হাসান খান বিডিনিউজকে বলেন, জনবল বাড়ানোর ব্যাপরে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জাননো হয়েছে , এ অধিদপ্তরের জনবল বাড়ানো হলে সরকারের রাজস্ব আয় আরো বাড়বে।
সুত্র জানায়, পরিবেশ অধিদপ্তর থেকে জনবল বাড়ানোর ব্যপারে মন্ত্রণালয় একাধিক বার সুপারিশ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরের বার্ষিক বাজেট নিয়েও অর্থ বরাদ্ধ কম থাকায় তাদের কার্যক্রম ধীর গতিতে চলছে।
প্রতি তিনমাস অন্তর ঢাকার মহানগর ও আশপাস এলাকায় নদী, খাল, লেক, ডোবার পানি পরীক্ষা করার নিয়ম রয়েছে কিন্তু জনবলের অভাবে ওই কার্যক্রম বন্ধের পথে। দু বছরেও একবার তা পরীক্ষা করা সম্ভব হয় না বলে সূত্র জানায়।
