ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবি কমান্ডার সাব্বিরের আরো একটি ব্যাংক হিসাবের সন্ধান
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্রণী ব্যাংক, জগত বাজার শাখায় জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র কমান্ডার সাব্বির আহমেদ দুলালের আরো একটি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে।
সাব্বির ২০০১ সালের ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ার অগ্রণী ব্যাংকের ওই শাখায় ৩৪৮৭ নম্বরের হিসাবটি চালু করে। হিসাবটি চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা লেনদেন করা হয়েছে। তবে বর্তমানে এ হিসাবে মাত্র ১৯০ টাকা জমা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একটি চিঠির প্রেক্ষিতে তদন্তের পর অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখা কর্তৃপক্ষ ওই হিসাবের সন্ধান পায় বলে সূত্র জানায়।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় জনতা ব্যাংক, প্রধান শাখায় সাব্বিরের আরো একটি হিসাবের সন্ধান পাওয়া গিয়েছিলো।
