২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অপহরণের পর ব্যবসায়ী খুন?

পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির ডেবলছড়ি থেকে অপহৃত কাঠ ব্যবসায়ী মোঃ রাব্বুলকে (৪৫) জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

তবে অপহরণের চারদিন পরও ব্যবসায়ীর লাশ উদ্ধার করা যায়নি।  সম--অধিকার আন্দোলনের নেতাদের অভিযোগ, সন্ত্রাসীরা তাঁর লাশ গুম করে ফেলেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজাতীয় দু®কৃতিকারীরা ৮ এপ্রিল ওই ব্যবসায়ীকে অপহরণ করে। এ ঘটনায় সিন্দুকছড়িতে বাঙালিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সম--অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিল্লাত বুধবার এক বিবৃতিতে অভিযোগ করেন, পাহাড়ি সন্ত্রাসীরা ১০ এপ্রিল গভীর রাতে গুইমারা থানার ওসমান পল্লী এলাকায় বাঙালিদের পাঁচটি বসতবাড়ীতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

তবে স্থানীয় সূত্রগুলো ওই হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা সর্ম্পকে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।