২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০টি সিমেন্ট কারখানা এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি

ঢাকা বিভাগের বিভিন্ন আবাসিক এলাকায় স্থাপন করা ২০ টি সিমেন্ট কারখানা এখন মারাতœক পরিবেশ দুষণকারী বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বিএসটিআই’র হিসাব অনুযায়ী, পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগে ৩৫ টি সিমেন্ট কারখানার মধ্যে ১৫ টির পরিবেশগত ছাড়পত্র দিয়েছে।

বাকি ২০টি কারখানা স্থাপন করা হয়েছে আবাসিক এলাকার দুকিলোমিটারের মধ্যে। এসব কারখানায় আবার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধুলিকণা  বা সিমেন্ট ডাস্ট নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই। তাই এগুলোকে দেওয়া হচ্ছে না পরিবেশ--ছাড়পত্র। অথচ এসব কারখানা পরিবেশ আইন লঙ্ঘন করে ঠিকই অব্যহত  রেখেছে তাদের উৎপাদন।

পরিবেশবিদরা বলছেন, সিমেন্ট তৈরির কারখানার সিমেন্ট ডাস্ট  থেকে দৃষ্টি প্রতিবন্ধকতা,শ্বাসকষ্ট, সিমেন্ট সিরোলাইসিস ইত্যাদি অসুখ -- বিসুখ হতে পারে।

এছাড়া সিমেন্ট ডাস্ট ফসলের উৎপাদন হ্রাস করা ছাড়াও নানা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে। এ সব কারণে চাষাবাদের জমি থেকে নিরাপদ দূরত্বে সিমেন্ট কারখানা স্থাপন করা প্রয়োজন।

সিমেন্ট কারখানার প্রতিটি সেকশনে ডাস্ট ফিল্টার, ব্যাগ ফিল্টার, সাইক্লোন সেপারেটর স্থাপন করা -- ইত্যাদি শর্ত পূরণ করাসহ নানা পরীক্ষা -- নিরীক্ষার পরেই এগুলোকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়। যে ১৫ টি কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে, সে সব কারখানা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট, শাহ সিমেন্ট, হোলসিম বাংলাদেশ, স্ক্যান সিমেন্ট, সিমেক্স্র সিমেন্ট, ইস্টার্ন সিমেন্ট, আনোয়ার সিমেন্ট, মীর সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, মেট্রোপলিটন সিমেন্ট, বাংলা সিমেন্ট, বেঙ্গল টাইগার, ফ্রেশ সিমেন্ট ও আকিজ সিমেন্ট।

পরিবেশ অধিদপ্তরের উপ -- পরিচালক মাহমুদ হাসান খান বিডিনিউজকে জানান, ওই ১৫টি অনুমোদিত সিমেন্ট কারখানার আশেপাশের বাতাসে ডাস্টের পরিমান কতটুকু, তা প্রতি তিন মাস পর পর পরীক্ষা করা হয়।

তিনি জানান, পরিবেশগত ছাড়পত্র নবায়ন করার সময়ও চালানো হয় নানা পরীক্ষা।